আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

যানবাহন পারাপার প্রায় দুই কোটি তিন বছরে পদ্মা সেতুতে টোল আদায় আড়াই হাজার কোটি

গতকাল বুধবার ছিলো দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনকারী অবকাঠামো পদ্মা সেতু উদ্ধোধনের ৩ বছর পূর্তি। গত ৩ বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭ টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ কোটি টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেতুতে প্রতিবছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও। এরমধ্যে উদ্ধোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯ টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪ টি। এ থেকে আয় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা। সর্বশেষ ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪ টি যানবাহন। আর এসময়ে টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
প্রসঙ্গত : ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ধোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতু।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যানবাহন পারাপার প্রায় দুই কোটি তিন বছরে পদ্মা সেতুতে টোল আদায় আড়াই হাজার কোটি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যানবাহন পারাপার প্রায় দুই কোটি তিন বছরে পদ্মা সেতুতে টোল আদায় আড়াই হাজার কোটি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image

গতকাল বুধবার ছিলো দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনকারী অবকাঠামো পদ্মা সেতু উদ্ধোধনের ৩ বছর পূর্তি। গত ৩ বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭ টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ কোটি টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেতুতে প্রতিবছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও। এরমধ্যে উদ্ধোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯ টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪ টি। এ থেকে আয় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা। সর্বশেষ ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪ টি যানবাহন। আর এসময়ে টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
প্রসঙ্গত : ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ধোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের সেতু।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত