আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সিরাজদীখানে রাস্তার পাশে সারিবদ্ধ নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ এবং বিকাশ অব্যাহত রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী এই গাছগুলোর উৎপাদন, রোপণ ও বিপণন দীর্ঘদিন আগে সরকারিভাবে নিষিদ্ধ করা হলেও স্থানীয় প্রশাসন ও বন বিভাগের তদারকির অভাবে এসব গাছ আজও অবাধে বেড়ে উঠছে।
গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে সরেজমিনে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামে দেখা যায়, রাস্তার দুই পাশে সারি সারি ইউক্যালিপটাস গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেক গাছ শুকিয়ে রাস্তায় পড়ে রয়েছে, যা পথচারী ও যানবাহনের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জানা গেছে, বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের নীতি-৩ শাখার জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছরের ২৯ মে রাষ্ট্রপতির আদেশক্রমে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. আলীর স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের স্বার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সকল সরকারি ও বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ের নার্সারি ও বাগানে বিদেশি আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
সরকারি-বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে এসব গাছের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। স্থানীয়দের অভিযোগ করে বলেন, নিষিদ্ধ হওয়ার পরও এসব গাছ কেটে ফেলা বা অপসারণে কর্তৃপক্ষের উদাসীনতা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইয়াসিন শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ইউনিয়নের রাস্তাগুলোর দুই পাশে এই নিষিদ্ধ গাছ সারি সারি অবস্থায় রয়েছে। বন বিভাগের কোনো নজরদারি নেই। অনেক গাছ শুকিয়ে রাস্তায় পড়ে থাকলেও কেউ তা অপসারণ করে না। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে। আমরা চাই এখনই এসব গাছ কেটে পরিবেশবান্ধব গাছ লাগানো হোক।
পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিক ফেরদৌস হাসান রাতুল জানান, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ দ্রুত বেড়ে উঠলেও এগুলো মাটির পানির স্তর কমিয়ে দেয়। এতে আশপাশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হয়। পৃথিবীর অনেক দেশেই এগুলো আগ্রাসী প্রজাতি হিসেবে বিবেচিত। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এখনই এসব গাছ রোপণ বন্ধ করতে হবে।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান বলেন, এই গাছগুলো আগের সময়ে লাগানো হয়েছে। নতুন করে কাউকে আমরা এসব গাছ রোপণ করতে দিচ্ছি না এবং সবাইকে নিষেধ করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। কেউ নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে রাস্তার পাশে সারিবদ্ধ নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে রাস্তার পাশে সারিবদ্ধ নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত