সিরাজদীখানে সংস্কারের দাবিতে শতশত গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দি ইউনিয়নের গোডাউনবাজার থেকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজগেট পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়কটির ৪টি স্থানে পৃথক পৃথক এ কর্মসূচি পালন করে লতব্দি, বাসাইল ও কেয়াইন ইউনিয়নের
শতশত গ্রামবাসী এবং ৩টি বিদ্যালয় ও ১টি মাদরাসা শতাধিক শিক্ষার্থী। এ সময় সংস্কারের দাবিতে এবং দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকার প্রতিবাদ জানাতে ধান গাছের চাড়া রোপন করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচি পালনকারীরা জানান, সিরাজদীখানের লতব্দি ইউনিয়নের গোডাউন বাজার থেকে শুরু করে বাসাইল ইউনিয়নের পাথর ঘাটা শাহী বাজার ও কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক গত দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কার অভাবে সড়কটি জুড়ে বড় বড় গর্ত,খানাখান্দ ও জলাবদ্ধতার তৈরি হয়েছে। কোথাও কোথাও হাটুসমান কাদাজল রয়েছে। সড়কটির অবস্থা এতাই খারাপ যানবাহনতো দূরে থাক খালি পায়ে চলাচল করাও কঠিন হয়ে দাড়িয়েছে। এতে এ সড়ক দিয়ে চলতে গিয়ে তিনটি ইউনিয়নের ২২ টি গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
লতব্দি ইউনিয়নের ইসলামবাগ এলাকায় দুপুর ২টার দিকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইউপির প্যানেল চেয়ারম্যান ও এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. সামসুদ্দিন খান(৭৩)। তিনি বলেন, এই সড়কটা আমাদের জীবনযাত্রার একমাত্র ভরসা। এ সড়ক দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা যাতায়াত করতে হয়। সংস্কারের অভাবে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত রয়েছে। এ সড়ক দিয়ে যানবাহন চলতে গিয়ে প্রায় সময় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। সুস্থ রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন,অসুস্থরা হয়ে যাচ্ছেন মুমূর্ষু। গর্ভবতী মায়েদের দুর্ভোগ বলে শেষ করা যাবে না। প্রতিদিন ইউনিয়নের মানুষ জন অভিযোগ করে যাচ্ছে। আমরাও উপরে যানাচ্ছি,কাজের কাজ কিছুই হচ্ছেনা।
বেলা সোয়া ১২ টার দিকে বাসাইল ইউনিয়নের পাথরঘাটা শাহী বাজার এলাকায় কসূচি পালন করে পাথর ঘাটা মডেল স্কুল,কুচিয়ামড়া আদর্শ উচ্চবিদ্যালয়,পাথরঘাটা দারুল উলুম মাদরা ও পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশতাধিক শিক্ষার্থী।
কুচিয়ামড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঝুমা আক্তার, শ্যামলী আক্তার বলেন, পাথরঘাটা গ্রামের বাড়ী থেকে প্রতিদিন গর্তে ভরা সড়ক দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। এ সড়ক দিয়ে কোন রিকসা আসতে চায়না।তাই জুতা হাতে নিয়ে প্রতিদিন পায়ে হেটে যাওয়ার সময়ও কয়েকবার গর্তে পড়ে স্কুল ড্রেস, বইখাতা নষ্ট হয়েছে।সড়ক অবস্থা এতোটাই খারাপ হয়েছে এখন পায়েহাটাও কঠিন। এতে করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া আসা অনিশ্চিত হয়ে পড়েছে।
বেলা সাড়ে ১১ টার দিকে কুচিয়ামোড়া কলেজগেট সড়কে এবং ১১ টার দিকে কুচিয়ামোড়া সড়কে শতশত ভুক্তভোগী জড়োহন।সেখানে কাদামাটিতে ধানের চাঁড়া রোপন করেন।সড়ক সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন পথটি ব্যবহার কারিরা।যে কোন মূল্যে সড়কটির সংস্কারে দাবিজানান তাঁরা।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ উল্লাহ জানান, ইতিমধ্যে।সড়কটি পরিদর্শন করা হয়েছে। সড়কটি সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহিনা আক্তার বলেন, সড়কের বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মতামত