সাবেক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ৫ জুলাই ২০২৫ পরলোকে গমন করেছেন। স্যারের মতো একজন বড় মাপের ব্যক্তিত্বকে নিয়ে লেখার সাহস বা যোগ্যতা কোনোটিই আমার নেই। তবে তাঁর স্নেহধন্য সান্নিধ্য হৃদয় মনে যে স্থায়ী অনুভূতির জন্ম দিয়েছে তা স্মৃতিপটে অক্ষয় হয়ে গেছে। সেই বিস্ময়কর অনুভূতির কিছু বহিঃপ্রকাশ ঘটানোর প্রয়াস চালাচ্ছি মাত্র।
২০০৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে দায়িত্ব গ্রহণের শুভলগ্নে জনাব শামসুল হুদার কৃতিত্বের অনেক বর্ণনা তাঁরই পরিচিত গুণীজনদের মুখে শুনেছি। কিন্তু গুনেরও যে একটা ধরণ আছে তা তাঁর সান্নিধ্যে না থেকে আবিষ্কার করা অসম্ভব। মানুষ ক্ষমতায় আসে ক্ষমতা উপভোগ করার জন্য। ক্ষমতা যে উপভোগের বিষয় নয়- দুষ্টের দমনের জন্য, শিষ্টের লালনের জন্য, দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োগ করতে হয় তা তিনি নিজের জীবনে অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন। আধুনিক যুগে তথাকথিত বুদ্ধিমান লোকেরা কোন কিছু নতুনভাবে গড়ার ঝুঁকি নিয়ে বোকা হতে চায় না। নতুন কিছু গড়তে হলে এজন্য যে পরিমাণ সময় বরাদ্দ করতে হয়- তা পুরোপুরি বরাদ্দ করার পর যে সময়টুকু অবশিষ্ট থাকে তা দিয়ে নিজের আরাম আয়েস করার সুযোগ একেবারেই সংকুচিত হয়ে যায়। উপরন্তু যে পরিমাণ শ্রম ব্যয় ও কষ্ট সহ্য করতে হয়- তা দিয়ে নিজের ও আত্মীয়-স্বজনের অনেক সুখ ক্রয় করা সম্ভব। গণিতের এই সরল অংকটি বেশিরভাগ বুদ্ধিমানেরাই কষতে আগ্রহী। সে কারণে ওই জাতীয় বুদ্ধিমানেরা বরং পুরনো জিনিসের রং বদলিয়ে নতুনের আনন্দ উপভোগ করতে চায়। আর চারপাশে থাকা চাটুকারদের কল্যাণে তা উপভোগ্যও হয়। ডক্টর হুদা ছিলেন এর ব্যতিক্রম। সময়ের প্রয়োজনে পুরনো অবয়ব ভেঙে নতুন অবয়ব তৈরির পরিকল্পনা তাঁকে সব সময় তাড়া দিত। সৃষ্টির নেশা তাঁকে সব সময় আচ্ছন্ন করে রাখত। এসব করতে গিয়ে বিশ্রামহীনতা এবং কঠোর শ্রমকে তিনি সানন্দে গ্রহণ করেছেন। বিশ্বমানের এনআইডি- বর্তমানে যা নাগরিক সত্তার অপরিহার্য নিয়ামক, তাঁরই অনবদ্য সৃষ্টি। উপজেলা/ থানা পর্যায়ে স্বতন্ত্র নির্বাচন ভবন স্থাপনে তার কারিশমা ছিল বিনা মেঘে বারি বর্ষণের মতো। অসম্ভবকে সম্ভব করার যে কয়টি বিরল দৃষ্টান্ত দুনিয়াতে উপস্থাপিত হয়েছে সম্ভবত এটি তার অন্যতম। আমলাতন্ত্রের দুর্ভেদ্য প্রাচীর তিনি ভারী কুঠরির আঘাতে স্বহস্তে ছিন্ন করেছেন। নেতিবাচক মনোভাবকে নানা কৌশলে ইতিবাচক মনোভাবে রূপান্তর করে জনস্বার্থ রক্ষা করেছেন।
সংস্কারের কথা বলতে গেলে- নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইনের প্রায় সকল শাখা উপশাখায় তিনি গমন করে প্রয়োজনীয় সংস্কার সাধন করেছেন। নতুন আইন প্রণয়ন কিংবা আইন সংশোধনের প্রক্রিয়াকে প্রচলিত ধারণায় সবসময়ই একটি দীর্ঘসূত্রিতা হিসেবে ধরে নেয়া হয়। কথিত এই দীর্ঘসূত্রিতা এড়ানোর জন্য তিনি সিরিজ মিটিং করেছেন। আর প্রতিটি মিটিং যেন ছিল এক একটি পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা যেমন করে সময়ের অপচয় না করে তাদের কর্মে অধিক মনোযোগী থাকেন, মিটিংগুলোরও পরিবেশ হতো অনুরূপ। মিটিং চলাকালে কী অলৌকিক শক্তি, কী পরিমান ধৈর্য্য, কী পরিমান মনোযোগ তাঁর উপর ভর করত তা বিধাতাই জানেন। অপেক্ষাকৃত তরুণ কর্মকর্তাগণ মিটিং এর সময়ের ব্যাপ্তিতে হাঁপিয়ে উঠলেও সর্বশেষ এজেন্ডা পর্যন্ত তিনি থাকতেন দৃঢ় ও অবিচল। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার দূরদর্শিতা যেন সকল অন্তর দৃষ্টিকে ছাপিয়ে যেত। সিদ্ধান্ত বাস্তবায়নে যে কৌশল তিনি অবলম্বন করতেন, তা ছিল প্রচলিত পদ্ধতি হতে আলাদা। নিজস্ব সময় এবং শ্রমের বিনিময়ে তিনি ঐ কৌশলগুলো কিনে নিতেন। জনস্বার্থ রক্ষায় দাম দিয়ে যিনি নিজের জন্য কষ্ট কিনতেন, বিশ্রামহীনতা কিনতেন তিনি হচ্ছেন ডক্টর এটিএম শামসুল হুদা।
মানবসম্পদ উন্নয়নে ডক্টর হুদার দর্শন ও পরিকল্পনা ছিল পক্ষপাতহীন। ব্যক্তির যোগ্যতা বাড়ানো,যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পদায়নে তিনি থাকতেন অনড়। তোষামোদকারীরা তোষামোদের ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে। তাঁর ব্যক্তিত্বের উচ্চতা ছিল হিমালয়সম। তোষামোদকারীর হাত সেই উচ্চতা অতিক্রম করতে পারত না। তাঁর আমলে নথি উপস্থাপনের ক্ষেত্রে নোট প্রদানকারী যেভাবে স্বাধীনতা ভোগ করেছেন আজকাল তা বিরল। মজার ব্যাপার হচ্ছে ন্যায়ানুগ যুক্তি নিয়ে যে কেউ খুব সহজেই তাঁর নিকট পৌঁছাতে পারতেন। আরো মজার ব্যাপার হচ্ছে তিনি নিজেই অহরহ - হয় স্বশরীরে ,নয় ভার্চুয়ালি তৃণমূলে পৌঁছে যেতেন। ডক্টর হুদার এই তৃণমূলে মিশে যাওয়া- তাঁর হিমালয়সম ব্যক্তিত্বকে এতটুকু খর্ব করেনি। বরং তৃণমূলের নাড়ি স্পন্দন তাঁর ব্যক্তিত্বকে শতগুণে বিকশিত করেছে।
শ্রদ্ধেয় এই গুণীজনের গুণের মূল্যায়ন লিখে বা বলে বর্ণনা করা অসম্ভব। আলাদা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁর বিশাল কর্মযজ্ঞের মূল্যায়ন সম্ভব। ডক্টর এটিএম শামসুল হুদার বিশ্রাম হীনতার অবসান ঘটেছে। চাইলেও স্যার আর বিশ্রামের বিনিময়ে কর্ম কিনতে পারবেন না। বিধাতা তাঁকে তাঁর কর্মের বিনিময়ে জান্নাত দান করুন। আমীন। লেখক : সাবেক নির্বাচন কর্মকর্তা,শ্রীনগর,মুন্সীগঞ্জ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

মতামত