মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটনহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম মো. হাসান আলী (২৮)। ররিবার দিনগত রাত ৮ টার দিকে জেলার লৌহজং উপজেলার হলদিয়া বাজার এলাকা থেকে সমুদয় ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খান্ডচড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার জানান, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হলদিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় হাসান আলীকে আটক করলে তার কাছে সমুদয় ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা দাবী করেন, গ্রেফতারকৃত হাসান আলী একজন পেশাদার মাদক কারবারী। সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য লৌহজং উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

মতামত