আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

টঙ্গিবাড়ীতে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাঈম রাঢী নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। 
 
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত নাঈম রাঢী উত্তর বেতকা এলাকার জাকির হোসেন রাঢীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানের সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নাঈম রাঢীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং  ২ শত টাকা অর্থদণ্ড দেন।
 
পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত নাঈম রাঢীকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গিবাড়ীতে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গিবাড়ীতে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাঈম রাঢী নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। 
 
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত নাঈম রাঢী উত্তর বেতকা এলাকার জাকির হোসেন রাঢীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানের সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নাঈম রাঢীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং  ২ শত টাকা অর্থদণ্ড দেন।
 
পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত নাঈম রাঢীকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত