মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) রাতে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় সুবাষের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাজু কামাল বেপারী ওরফে মধু (৩০) সে সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক বেপারীর ছেলে এবং আকাশ সিকদার (৩০), একই এলাকার আবু বকর সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরে সোমবার (১৭ আগষ্ট) তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মতামত