মুন্সীগঞ্জের গজারিয়ায় ফাঁকা বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
গতকাল মঙ্গলবার উপজেলার পয়েন্থ হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পপি আক্তার।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্বামী ব্যবসায়ী ও স্ত্রী শিক্ষক হওয়ায় দিনের বেশির ভাগ সময় বাসা ফাঁকা থাকে। এ সুযোগে চোরচক্রের সদস্যরা ভবনের একটি কক্ষের এক্সজাস্ট ফ্যান ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রব ও আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী পাপিয়া আক্তার বলেন, আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার স্বামী ব্যবসা করেন। বাসা ফাঁকা থাকায় সুযোগ বুঝে চোরেরা এক্সজাস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত