নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরীর অপরাধে মুন্সীগঞ্জ শহরে একটি খাবার হোটেলের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গতকাল ররিবার দুপুরে শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে সালমান হোটেলের মালিবককে সমুদয় জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর ১২ টার দিকে তিনি শহরের বিভিন্ন খাবার হোটেল, রেষ্টুরেন্ট ও কনফেকশনারীতে অভিযান চালান। এসময় নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করায় সালমান হোটেল মালিককে সমুদয় জরিমানা করেন। তিনি ওইসব প্রতিষ্ঠানে ক্রয় রশিদ ও মূল্য তালিকা যাচাই করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য ও উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

মতামত