আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫

ফেন্সিডিলসহ গ্রেফতার চার

ফেন্সিডিলসহ গ্রেফতার চার


মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রবিবার দিবাগত রাত ১ টার দিকে শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে মো. মানিক শেখ (৩২), মো. আমীর হোসেন (৪১), মো. আকবর আলী (৪২) ও মো. রিপন মিয়া (৪৮)।
গ্রেফতারকৃত মানিকের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসখিরা ও আকবরের বাড়ি একই উপজেলার পাইকপাড়া গ্রামে। অপর গ্রেফতারকৃত আমীরের বাড়ি সদর উপজেলার সরদারপাড়া ও রিপনের একই উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন কাচারী এলাকার অদুরে ফলপট্টির ছমেদের ফলের দোকানের সামনে অভিযান চালান ডিবি পুলিশের টিম। এসময় শরীরে তল্লাসি চালিয়ে মানিক ও আমীরের কাছে ২ বোতল করে এবং আকবর ও রিপনের কাছে ১ বোতল করে ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।#

 

 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ফেন্সিডিলসহ গ্রেফতার চার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ফেন্সিডিলসহ গ্রেফতার চার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image


মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রবিবার দিবাগত রাত ১ টার দিকে শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে মো. মানিক শেখ (৩২), মো. আমীর হোসেন (৪১), মো. আকবর আলী (৪২) ও মো. রিপন মিয়া (৪৮)।
গ্রেফতারকৃত মানিকের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসখিরা ও আকবরের বাড়ি একই উপজেলার পাইকপাড়া গ্রামে। অপর গ্রেফতারকৃত আমীরের বাড়ি সদর উপজেলার সরদারপাড়া ও রিপনের একই উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন কাচারী এলাকার অদুরে ফলপট্টির ছমেদের ফলের দোকানের সামনে অভিযান চালান ডিবি পুলিশের টিম। এসময় শরীরে তল্লাসি চালিয়ে মানিক ও আমীরের কাছে ২ বোতল করে এবং আকবর ও রিপনের কাছে ১ বোতল করে ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।#

 

 


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত