আপডেট : রোববার, ০৩ আগস্ট ২০২৫

বাবলা হত্যা মামলায় তাজু ডাকাত তিন দিনের রিমান্ডে

ডাকাত সর্দার বাবলা হত্যা মামলার অন্যতম আসামি নৌ ডাকাত তাজুকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ডে তাজু ডাকাতের কাছ তথ্য আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
তাইজুল ইসলাম ওরফে তাজু ডাকাত (৩০)। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আজম খাঁ-এর ছেলে বলে জানা গেছে।
 
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাকে গজারিয়া থানায় আনা হয়। রিমান্ড শেষে রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে। হত্যা,অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় তার নামে ২৪টি মামলা রয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ' চাঁদপুর পুলিশ বেশ কিছুদিন আগে তাকে আটক করে। সে ডাকাত সর্দার বাবলা হত্যা মামলার এজহার নামীয় আসামি। গত বৃহস্পতিবার আমরা তাকে কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করি। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তার কাছ থেকে বাবলা
হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা চলছে'।
 
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর সকালে ডাকাত সর্দার বাবলার অস্থায়ী আস্তানা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রামে দুই নৌ ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কুখ্যাত নৌ-ডাকাত ২৫ মামলার আসামি ডাকাত সর্দার বাবলা নিহত হয়।
 
ঘটনার তিনদিন পর গত বছরের ২৬ অক্টোবর নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইমামপুর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিনকে এক নম্বর আসামি করে ১১জন নামীয় ও ২০/২৫জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় এখনো পর্যন্ত এজহার নামীয় দুই আসামি-সহ চারজন আসামি আটক হয়েছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাবলা হত্যা মামলায় তাজু ডাকাত তিন দিনের রিমান্ডে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাবলা হত্যা মামলায় তাজু ডাকাত তিন দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

featured Image
ডাকাত সর্দার বাবলা হত্যা মামলার অন্যতম আসামি নৌ ডাকাত তাজুকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ডে তাজু ডাকাতের কাছ তথ্য আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
তাইজুল ইসলাম ওরফে তাজু ডাকাত (৩০)। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আজম খাঁ-এর ছেলে বলে জানা গেছে।
 
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাকে গজারিয়া থানায় আনা হয়। রিমান্ড শেষে রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে। হত্যা,অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় তার নামে ২৪টি মামলা রয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ' চাঁদপুর পুলিশ বেশ কিছুদিন আগে তাকে আটক করে। সে ডাকাত সর্দার বাবলা হত্যা মামলার এজহার নামীয় আসামি। গত বৃহস্পতিবার আমরা তাকে কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করি। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তার কাছ থেকে বাবলা
হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা চলছে'।
 
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর সকালে ডাকাত সর্দার বাবলার অস্থায়ী আস্তানা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রামে দুই নৌ ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কুখ্যাত নৌ-ডাকাত ২৫ মামলার আসামি ডাকাত সর্দার বাবলা নিহত হয়।
 
ঘটনার তিনদিন পর গত বছরের ২৬ অক্টোবর নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইমামপুর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিনকে এক নম্বর আসামি করে ১১জন নামীয় ও ২০/২৫জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় এখনো পর্যন্ত এজহার নামীয় দুই আসামি-সহ চারজন আসামি আটক হয়েছে।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত