আপডেট : শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভ্রাম্যমান আদালতে ৮ জনের জেল-জরিমানা লৌহজংয়ে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে পল্লীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫ টার দিকে সেনা বাহিনী, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা রুজু ও ৮ জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। বাকী একজনকে পূর্বের মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র মতে, গ্রেফতারকৃত নাদিরা বেগম (৪০), মোসা: হারুনা বেগম ও মো. সিনারুল ইসলামের (১৯) বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসমাউল ওরফে ইসমাইল (৩৫) ও ইসরাফিলের (৪৫) সংশ্লিষ্ট থানায় অপর আরেকটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে, ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত রুপার এক মাসের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, মো. পূর্নের দুই মাসের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, মো. রাখেলের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা, মো. ইসমাইলের ১০ দিনের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, কাজল দাসের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা, মো. জয়নাল শেখের এক মাসের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা, মো. আরিফের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা ও গ্রেফতারকৃত লাদেদের ১৫ দিনের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভ্রাম্যমান আদালতে ৮ জনের জেল-জরিমানা লৌহজংয়ে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১৪
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভ্রাম্যমান আদালতে ৮ জনের জেল-জরিমানা লৌহজংয়ে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১৪

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে পল্লীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫ টার দিকে সেনা বাহিনী, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা রুজু ও ৮ জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। বাকী একজনকে পূর্বের মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র মতে, গ্রেফতারকৃত নাদিরা বেগম (৪০), মোসা: হারুনা বেগম ও মো. সিনারুল ইসলামের (১৯) বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসমাউল ওরফে ইসমাইল (৩৫) ও ইসরাফিলের (৪৫) সংশ্লিষ্ট থানায় অপর আরেকটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে, ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত রুপার এক মাসের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, মো. পূর্নের দুই মাসের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, মো. রাখেলের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা, মো. ইসমাইলের ১০ দিনের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা, কাজল দাসের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা, মো. জয়নাল শেখের এক মাসের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা, মো. আরিফের দুই মাসের কারাদন্ডসহ ৩০০ টাকা জরিমানা ও গ্রেফতারকৃত লাদেদের ১৫ দিনের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়েছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত