মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে গেলো বৃহস্পতিবার বিএনপির দ'গ্রুপের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজের প্রায় ৪৮ ঘন্টা পর শনিবার সকালে ওই ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে ঝাপ দেয় আলমগীর। এরপর তার সন্ধান পেতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তার সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।
প্রসঙ্গত: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলিম নামের এক যুবক নিহত হয়। শিশুসহ আহত হয় অন্তত ৫ জন। নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় আলমগীর।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত