প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা     ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে   সেলিম নিহত

মোল্লাকান্দিতে সংঘর্ষের পর বন্দুক, কার্তুজ ও ককটেল উদ্ধার

টঙ্গীবাড়িতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত

জেলা কারাগারে বন্দীদের প্লাম্বিং ও ব্লক-বাটিক প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গজারিয়ায় চর বলাকীতে প্রশাসনের অভিযান, দুটি ড্রেজার বিনষ্ট

প্রধান শিক্ষককে ব্যাখ্যা করতে   ও টাকা ফেরত দেওয়ার নির্দেশ

সিরাজদিখানে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার ও ১৮০০ মিটার পাইপ

সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সেলিম নিহত

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা     ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে   সেলিম নিহত

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা 

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে  সেলিম নিহত, নিখোঁজ আলমগীর

এক শিশুর শরীরভর্তি ককটেলের স্প্রিন্টার 

🔸দুই গ্রুপের বিরোধে নিহত সংখ্যা দাঁড়াল ৪ 

🔹ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

🔹 অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসের জনপদ 

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন গোলাগুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আবারও উত্তপ্ত। বৃহস্পতিবার ভোর সকালে বিএনপির বিবদমান দুই গ্রুপ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও মজুদ করা শত শত ককটেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে উঠে। এ সময় প্রতিপক্ষের ককটেল বিস্ফোরণ ও গুলিতে সেলিম মোল্লা (৪৬) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও ৭/৮ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ সবুজ মোল্লার (২৮) ও ৪ বছরের শিশু আব্দুর রহিমের পরিচয় পাওয়া গেছে। ৪ বছর বয়সী শিশুটি ককটেলের স্প্রিন্টারে গুরুতর জখম হয়েছে। তার শরীরভর্তি ককটেলের স্প্লিন্টার। এতে ফুটো হয়ে গেছে পেটের একটি অংশ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেলিম মোল্লা মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলাম মোল্লার ছেলে। 

অপরদিকে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় ধাওয়া খেয়ে চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় গুলিবিদ্ধ হয়ে আলমগীর দালাল (৪০) নামে একজন নিখোঁজ হয়ে পড়েছে । নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দুপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, সংঘর্ষে গুরুতর জখম শিশু আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ সময় একজনকে গ্রেপ্তার এবং ১টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গুলি (কার্তুজ) ও একটি বালতিতে থাকা ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে। বর্তমানেও সেখানে পুলিশের অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বৃহস্পতিবার সেলিম মোল্লা নিহত হওয়ার মধ্য দিয়ে এই দুই গ্রুপের বিরোধে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। স্থানীয় গ্রামবাসী জানায়, গত বছরের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্বে একাধিকবার সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়। এরপর কয়েক মাস নিশ্চুপ থাকার পর গত ১২ নভেম্বর বিএনপির এই দুই গ্রুপ  অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছিল। সেদিন ৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ নভেম্বর সংঘর্ষের ঘটনার পর থেকেই বিএনপির দুই গ্রুপ একে অপরকে এলাকা ছাড়া করে একক আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার লোকজন মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরডুমুরিয়া গ্রামে  অতর্কিত হামলা করেন। এতে প্রতিপক্ষ বিএনপি নেতা আওলাদ হোসেনের লোকজন পাল্টা হামলা করেন। একপর্যায়ে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি হামলা, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে সেলিম মোল্লাসহ বেশ কয়েকজন ককটেল বিস্ফোরণে রক্তাক্ত জখম হয়। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সেলিম মোল্লা নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ডান হাত ক্ষতবিক্ষত ছিল। এ ছাড়া গুলিবিদ্ধসহ আরও দুজন হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনপি নেতা আওলাদ হোসেন জানিয়েছেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁরা দীর্ঘদিন  এলাকাছাড়া ছিলেন। এক মাস আগে তাঁর লোকজন এলাকায় ফিরে আসে। এরপর থেকে বিএনপি নেতা রহিম মোল্লার লোকজন একের পর এক হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ভোরে তাঁদের লোকজন নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় রহিম মোল্লার লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি করে  একজনকে মেরে ফেলেছেন। একজন নিখোঁজ আছেন। আরও অনেকেই আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা বলেন,  মোল্লাকান্দি ইউনিয়নে সহিংসতা হউক তা কখনো চাই না। চুরডুমুরিয়া গ্রামের বিতাড়িত লোকজন গ্রামে গিয়ে মিলেমিশে অবস্থান করছিল। এর মধ্যে বৃহস্পতিবার ভোর রাতে আকস্মিক হামলা চালিয়ে একজনকে মেরে ফেলেছে। আর তার দায় আমাদের ওপর চাপাচ্ছে। এর আগেও আমাদের লোকজন মেরে দায় আমাদের ওপর দিয়েছে। আমি এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ পদক্ষেপ নিবে বলে আশা করছি। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিএনপি নেতা আওলাদ  হোসেন মোল্লা যা বললেন

ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা যা বললেন

অভিযোগের বিষয়ে ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা বলেন,  মোল্লাকান্দি ইউনিয়নে সহিংসতা হউক তা কখনো চাই না। চুরডুমুরিয়া গ্রামের বিতাড়িত লোকজন গ্রামে গিয়ে মিলেমিশে অবস্থান করছিল। এর মধ্যে বৃহস্পতিবার ভোর রাতে আকস্মিক হামলা চালিয়ে একজনকে মেরে ফেলেছে। তার দায় আমাদের ওপর চাপাচ্ছে। এর আগেও আমাদের লোকজন মেরে দায় আমাদের ওপর দিয়েছে। তাই পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সেলিম নিহত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সেলিম নিহত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত