মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।
অভিযান শেষে যায়েদ হোছাইন জানান, বেশ কয়েক দিন ধরেই মেঘনা নদীর চর বলাকী অংশ থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নদীর বলাকী শহীদনগর এলাকা থেকে একটি এবং সাঁকোর পাশ থেকে আরেকটি ড্রেজার উদ্ধার করা হয়। এসব ড্রেজার দিয়ে রাতের আঁধারে নদী থেকে বালু তোলা হতো। তবে অভিযানের সময় ড্রেজার দুটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সেগুলো বিনষ্ট করা হয়।
প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারিদের দৌরাত্ম্য কমাতে চর বলাকীতে পুলিশি কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘দিনের পর দিন একটি চক্র রাতের আঁধারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। আমরা স্থানীয়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে প্রশাসন অভিযান চালিয়েছে। তবে এটিই শেষ নয়, নিয়মিত এমন অভিযান চলুক এটাই আমাদের দাবি।’
আরেক বাসিন্দা আলী আকবর বলেন, ‘প্রশাসনের এই অভিযানকে আমরা স্বাগত জানাই। নিয়মিত অভিযান চললে অপরাধীরা অপকর্ম করার সাহস পাবে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হোসেন্দী ইউনিয়নের চর বলাকীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং পুলিশি টহল সীমিত হওয়ার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র এলাকাটিকে অপরাধের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অতীতের মতো বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে বিচ্ছিন্ন এই চরে সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে। এর আগে ২০১৬ সালের ১৫ জুলাই চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি সদস্য গোলাপ সরকারসহ পাঁচজন নিহত এবং অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতি বয়ে বেড়ানো জনপদে নতুন করে অপরাধ তৎপরতা মাথাচাড়া দেওয়ায় স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত