মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও রোগীবান্ধব রাখতে নিয়মিত প্রতি মাসে এই ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত বিষয়ে গুরুত্বারোপ করেন।
বুধবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো: বদরুদ্দোজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা.সাজেদা বেগম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.ফাহমিদা লস্কর, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, চিকিৎসক-নার্স ও আইসিইউ জনবল সংকট নিরসন, নতুন ভবনের ওটি রুমের ত্রুটি সংস্কার করে দ্রুত চালু করা, মূল ভবন ও ড্রেন সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সিসিটিভি মেরামত, নিরাপত্তা জোরদারে আনসার ও রাত্রিকালীন পুলিশ টহল এবং হাসপাতালের অভ্যন্তরে ভুয়া সাংবাদিক ও স্থানীয়দের অনৈতিক সুবিধা গ্রহণ বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের মাধ্যমে চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব হাসপাতাল গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কমিটির সভাপতি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
কামরুজ্জামান রতন এমপির প্রত্যাশা
একজন এমপি ও একজন প্রান্তিক মানুষ একই চিকিৎসা পাবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, অব্যবস্থাপনার কারনে জেনারেল হাসপাতালে রোগীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিসি ক্যামেরা নেই, ফ্যান নেই, এমন অনেক কিছু নেই। এ সময় নিজ খরচে হাসপাতালের সিসি ক্যামেরা স্থাপন করার ঘোষণা দেন কামরুজ্জামান রতন এমপি। তিনি বলেন, আমার প্রত্যাশা, জেনারেল হাসপাতালে একজন এমপির চিকিৎসা যেমন হবে তেমনি একই চিকিৎসা সেবা পাবে গ্রামের প্রান্তিক মানুষরও।
জেলা প্রশাসক বলেছেন
শৃঙ্খলা ফেরাতে সব ধরনের সহযোগিতা করবে প্রশাসন
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, জেনারেল হাসপাতাল সম্পূর্ণ দালালমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে জেনা হাসপাতালের অভ্যন্তরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদে সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত আশ্বাস দিয়েছেন তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা প্রতিমাসে হওয়ার বিধান রয়েছে। তাই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা প্রতিমাসে যথাসময়ে করার আহবান জানান।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত