জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পরিদর্শন জেলা প্রশাসকের

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চলমান সংস্কারকাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার দুপুর ২টায় তিনি শিল্পকলা একাডেমির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান সংস্কার ও নির্মাণকাজের গুনগত মান, গতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংস্কার কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

 তিনি বলেন, জেলার সাংস্কৃতিক চর্চা, শিল্প, সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে শিল্পকলা একাডেমির অবকাঠামো ও পরিবেশ উন্নত করা জরুরি।

সংস্কারকাজ শেষ হলে একাডেমি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এবং কারিগরি ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পরিদর্শন জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পরিদর্শন জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চলমান সংস্কারকাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার দুপুর ২টায় তিনি শিল্পকলা একাডেমির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান সংস্কার ও নির্মাণকাজের গুনগত মান, গতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংস্কার কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

 তিনি বলেন, জেলার সাংস্কৃতিক চর্চা, শিল্প, সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে শিল্পকলা একাডেমির অবকাঠামো ও পরিবেশ উন্নত করা জরুরি।

সংস্কারকাজ শেষ হলে একাডেমি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এবং কারিগরি ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত