প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তদারকিহীন ‘সততা স্টোর’ ঘিরে নৈতিকতার পাঠ হোসেন্দী দাখিল মাদ্রাসায়.

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকবোধ জাগ্রত করতে চালু করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘সততা স্টোর’। কোনো বিক্রেতা বা তদারকির লোক ছাড়াই পরিচালিত হচ্ছে এই বিক্রয়কেন্দ্র। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পণ্য কিনে শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারিত বাক্সে টাকা রেখে যাচ্ছে। 

​সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, বারান্দার একটি টেবিলে সুসজ্জিতভাবে রাখা হয়েছে খাতা, কলম, পেন্সিল, শার্পনার ও জ্যামিতি বক্সসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। টেবিলের ঠিক পাশেই দেয়ালে টানানো সাইনবোর্ডে বড় হরফে লেখা রয়েছে ‘সততা স্টোর।

​সরেজমিন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনে মূল্য অনুযায়ী টাকা জমা রাখছে। এই পুরো প্রক্রিয়ায় কারও কোনো চাপ বা নজরদারি না থাকায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধও ফুটে উঠছে। 

​এ বিষয়ে হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল সালাম বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের মাঝে সততা ও নৈতিকতা চর্চার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তদারকিহীন এই স্টোরের পণ্য সরবরাহ থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ পালন করছে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, কোমলমতি শিক্ষার্থীদের জীবনে শুরু থেকেই সততা ও নৈতিকতার এমন বাস্তব অনুশীলন ভবিষ্যতে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তদারকিহীন ‘সততা স্টোর’ ঘিরে নৈতিকতার পাঠ হোসেন্দী দাখিল মাদ্রাসায়.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তদারকিহীন ‘সততা স্টোর’ ঘিরে নৈতিকতার পাঠ হোসেন্দী দাখিল মাদ্রাসায়.

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকবোধ জাগ্রত করতে চালু করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘সততা স্টোর’। কোনো বিক্রেতা বা তদারকির লোক ছাড়াই পরিচালিত হচ্ছে এই বিক্রয়কেন্দ্র। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পণ্য কিনে শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারিত বাক্সে টাকা রেখে যাচ্ছে। 

​সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, বারান্দার একটি টেবিলে সুসজ্জিতভাবে রাখা হয়েছে খাতা, কলম, পেন্সিল, শার্পনার ও জ্যামিতি বক্সসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। টেবিলের ঠিক পাশেই দেয়ালে টানানো সাইনবোর্ডে বড় হরফে লেখা রয়েছে ‘সততা স্টোর।

​সরেজমিন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনে মূল্য অনুযায়ী টাকা জমা রাখছে। এই পুরো প্রক্রিয়ায় কারও কোনো চাপ বা নজরদারি না থাকায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধও ফুটে উঠছে। 

​এ বিষয়ে হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল সালাম বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের মাঝে সততা ও নৈতিকতা চর্চার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তদারকিহীন এই স্টোরের পণ্য সরবরাহ থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ পালন করছে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, কোমলমতি শিক্ষার্থীদের জীবনে শুরু থেকেই সততা ও নৈতিকতার এমন বাস্তব অনুশীলন ভবিষ্যতে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত