প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ডে ওয়াশ ব্লক নির্মাণের স্থান নির্ধারণ

 ​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনবহুল ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজের স্থান নির্ধারণ করা হয়েছে।

​বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ স্থান নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রাকিব এবং ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মানিক মিয়া। এছাড়াও ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম তারেক, ভবেরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গজারিয়া উপজেলার চারটি গুরুত্বপূর্ণ স্থানে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্ধারিত স্থানগুলো হলো ভবেরচর বাস স্ট্যান্ড, জামালদী বাস স্ট্যান্ড, গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা।

​মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ভবেরচর বাস স্ট্যান্ডে নির্মিতব্য ওয়াশ ব্লকের মাটি ভরাটের কাজ নিজস্ব অর্থায়নে করে দেবেন বলে জানিয়েছেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার।

​সংশ্লিষ্টরা জানান, ভবেরচর বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। এখানে ওয়াশ ব্লক স্থাপিত হলে বাস স্ট্যান্ডে আগত নারী ও পুরুষ যাত্রীদের নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ডে ওয়াশ ব্লক নির্মাণের স্থান নির্ধারণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ডে ওয়াশ ব্লক নির্মাণের স্থান নির্ধারণ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

 ​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনবহুল ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজের স্থান নির্ধারণ করা হয়েছে।

​বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ স্থান নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রাকিব এবং ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মানিক মিয়া। এছাড়াও ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম তারেক, ভবেরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গজারিয়া উপজেলার চারটি গুরুত্বপূর্ণ স্থানে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্ধারিত স্থানগুলো হলো ভবেরচর বাস স্ট্যান্ড, জামালদী বাস স্ট্যান্ড, গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা।

​মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ভবেরচর বাস স্ট্যান্ডে নির্মিতব্য ওয়াশ ব্লকের মাটি ভরাটের কাজ নিজস্ব অর্থায়নে করে দেবেন বলে জানিয়েছেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার।

​সংশ্লিষ্টরা জানান, ভবেরচর বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। এখানে ওয়াশ ব্লক স্থাপিত হলে বাস স্ট্যান্ডে আগত নারী ও পুরুষ যাত্রীদের নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত