প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দিতে বিএনপির বিবদমান দুই গ্রুপে আবারও সহিংসতা     ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে   সেলিম নিহত

টঙ্গীবাড়িতে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিরাজদীখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সিরাজদীখানে ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম দেওয়ানের জানাজা সম্পন্ন

পৌর এলাকার স্থাবর সম্পত্তির   প্রকৃত বাজারমূল্য নির্ধারণ   কমিটির প্রথম সভা

সরকার বদলালেও বদলায়নি জ্বালানি আমদানির পুরনো ব্যবসায়িক নেটওয়ার্ক

গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা.

গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা.

মুন্সীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট সব দপ্তর, উদ্যোক্তা ও খামারিদের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর অংশগ্রহণ প্রয়োজন।

কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট সব দপ্তর, উদ্যোক্তা ও খামারিদের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর অংশগ্রহণ প্রয়োজন।

কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত