আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে আট কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মুন্সীগঞ্জে আট কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মুন্সীগঞ্জ শহরে পাচার করতে আসা ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার যোগিনীঘাট এলাকার মানিক বেপারীর ঘাটে জনৈক তারেক মাঝির ‘মুন্সীগঞ্জ ভাই ভাই সেলুন’ এর সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি। এসময় অভিযুক্ত মো. মিজানুর রহমান ওরফে জাফর শেখের (৩৯) ব্যাগে তল্লাশি করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃত জাফর লৌহজং উপজেলার নাগেরহাট এলাকার মৃত আ. আজিজ শেখের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে।#

 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে আট কেজি গাঁজাসহ গ্রেফতার এক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে আট কেজি গাঁজাসহ গ্রেফতার এক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ শহরে পাচার করতে আসা ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার যোগিনীঘাট এলাকার মানিক বেপারীর ঘাটে জনৈক তারেক মাঝির ‘মুন্সীগঞ্জ ভাই ভাই সেলুন’ এর সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি। এসময় অভিযুক্ত মো. মিজানুর রহমান ওরফে জাফর শেখের (৩৯) ব্যাগে তল্লাশি করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃত জাফর লৌহজং উপজেলার নাগেরহাট এলাকার মৃত আ. আজিজ শেখের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে।#

 


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত