মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। তার নাম মো. নাছির উদ্দিন (৪৫)। গতকাল শনিবার সকাল ৭ টার দিকে শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাছির ওই এলাকার প্রয়াত নসুরুদ্দিন বেপারীর ছেলে।
জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য কোর্টগাঁও এলাকার নাছিরের বাড়িতে অভিযান চালান তারা। এসময় বসতঘরে তল্লাসি চালিয়ে সমুদয় ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

মতামত