মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ও বালাশুর বাজার এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২:৩০টা থেকে ৪:০০টা পর্যন্ত এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ০৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ০৫টি মামলা দায়ের করে সর্বমোট ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভাগ্যকূল ক্যাম্প কমান্ডারসহ একটি দল এবং শ্রীনগর থানা পুলিশ। সার্বিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মতামত