মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৪৫০ টাকাসহ শাহীন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শাহীন হোসেন ওই এলাকার আলাউদ্দিন ওরফে আলালের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ইয়াবা, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

মতামত