আপডেট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সিরাজদীখানে ইয়াবা নিয়ে তরুনীসহ গ্রেফতার তিনজন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তরুনীসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোছা: রিচি ওরফে ফারিয়া (২৩), সোহাগ আকন (৩৪) ও মো. মামুন (৩১)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কালীনগর বড় গ্রামে অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত রিচি জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারাখাড়া ও সোহাগ একই উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তারকৃত মামুন জেলা সদরের পানহাটা গ্রামের বাসিন্দা।
এদিন রাত সাড়ে ৭ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। তিনি জানান, দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতকা-তেঘরিয়া সড়ক সংলগ্ন কালীনগর বড় গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রিচি, সোহাগ ও মামুনকে আটক করে শরীরে তল্লাসি চালিয়ে সমুদয় ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদীখান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ইয়াবা নিয়ে তরুনীসহ গ্রেফতার তিনজন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ইয়াবা নিয়ে তরুনীসহ গ্রেফতার তিনজন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তরুনীসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোছা: রিচি ওরফে ফারিয়া (২৩), সোহাগ আকন (৩৪) ও মো. মামুন (৩১)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কালীনগর বড় গ্রামে অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত রিচি জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারাখাড়া ও সোহাগ একই উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তারকৃত মামুন জেলা সদরের পানহাটা গ্রামের বাসিন্দা।
এদিন রাত সাড়ে ৭ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। তিনি জানান, দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতকা-তেঘরিয়া সড়ক সংলগ্ন কালীনগর বড় গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রিচি, সোহাগ ও মামুনকে আটক করে শরীরে তল্লাসি চালিয়ে সমুদয় ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদীখান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত