মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক কেজি গাঁজাসহ মো. জিহাদ শেখ (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো রোববার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিহাদ শেখ উপজেলার মালখানগর ইউনিয়নের মালপদিয়া গ্রামের আল আমিন শেখের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

মতামত