আপডেট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সিরাজদীখানে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে একজনকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার বিনষ্ট ও বিপুল পরিমান ড্রেজারের পাইপ অপসারণ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে অভিযান চালিয়ে শের আলী খানকে (৪৫) সমুদয় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন ও ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে অভিযান চালান। এসময় চোরমর্দ্দন গ্রামের অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে কৃষি জমিতে বালু ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেন। একই সঙ্গে সেখানে একটি ড্রেজার জব্দ করে তা বিনষ্ট করেন দেন ও বিপুল পরিমানের পাইপ অপসারন করেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে একজনকে জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে একজনকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার বিনষ্ট ও বিপুল পরিমান ড্রেজারের পাইপ অপসারণ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে অভিযান চালিয়ে শের আলী খানকে (৪৫) সমুদয় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন ও ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে অভিযান চালান। এসময় চোরমর্দ্দন গ্রামের অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে কৃষি জমিতে বালু ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেন। একই সঙ্গে সেখানে একটি ড্রেজার জব্দ করে তা বিনষ্ট করেন দেন ও বিপুল পরিমানের পাইপ অপসারন করেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত