মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২ গ্রাম হেরোইনসহ মো. মনির হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদী এলাকার জোড়া সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন উপজেলার মালখানগর চৌরাস্তার মৃত আলী আহম্মদের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মতামত