আপডেট : রোববার, ২৯ জুন ২০২৫

সিরাজদীখানে বিএনপি নেতার ইন্তেকাল

সিরাজদীখানে বিএনপি নেতার ইন্তেকাল


মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...রাজিউন। শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা মোসলেহ উদ্দিন উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একজন ধর্মভিত্তিক সংগঠক ও আলেম হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
গতকাল শনিবার সকাল ১০ টার দিকে চরকমলাপুর গ্রামে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, মাওলানা মোসলেহ উদ্দিন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ধর্মপরায়ণ নেতা। দলের প্রতি তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও আদর্শবান সংগঠককে হারাল, যা অপূরণীয় ক্ষতি। উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।#

 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে বিএনপি নেতার ইন্তেকাল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


সিরাজদীখানে বিএনপি নেতার ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

featured Image


মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...রাজিউন। শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা মোসলেহ উদ্দিন উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একজন ধর্মভিত্তিক সংগঠক ও আলেম হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
গতকাল শনিবার সকাল ১০ টার দিকে চরকমলাপুর গ্রামে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, মাওলানা মোসলেহ উদ্দিন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ধর্মপরায়ণ নেতা। দলের প্রতি তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও আদর্শবান সংগঠককে হারাল, যা অপূরণীয় ক্ষতি। উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।#

 


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত