আপডেট : শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বঙ্গবন্ধুর ম্যুরালে মুন্সীগঞ্জের মানচিত্র স্থাপন করল ছাত্রদল

মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন পরিত্যক্ত পার্কে বঙ্গবন্ধু ম্যুরালের উপর ২৪ জুলাই শহীদদের স্মরণে জেলার মানচিত্র স্থাপন করেছে শহর ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মানচিত্র স্থাপনের পাশাপাশি পার্কের পুকুরে রঙিন মাছ অবমুক্ত করা হয়। একইসঙ্গে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।
এই উদ্যোগে দিকনির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ও তত্ত্বাবধান করেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু। আয়োজন করেন শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. কাউসার আহমেদ রাব্বি।
এসময় কাউসার আহমেদ রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে এ জায়গাটিতে ঝোপঝাড় থাকার কারণে বখাটেদের আনাগোনা ও মাদক সেবন চোখে পড়তো। সেইসাথে কিশোর গ্যাংয়ের উৎপাত ও ইভটিজিং তো ছিলই। গতকাল মাসুদ রানা ভাইয়ের উদ্যোগে এই এলাকাটি পরিষ্কার করা হয়েছে। আজ আমরা পুকুরে মাছ অবমুক্ত করলাম। আগামীদিনে যেন এখানে আর বখাটেদের আনাগোনা না হয় সে ব্যাপারে আমরা সজাগ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর শরিফ, সহ-সাধারণ সম্পাদক জামাল গাজী, জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের সভাপতি মো. নাসির, সাধারণ সম্পাদক মিলন হাওলাদার, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদ ও সদস্য সচিব সোহেল আহমেদ, জুলাই শহীদ সজলের ভাই সাইফুল ইসলাম, স্থানীয় সমাজসেবক আবদুল্লাহ বিন আক্তার, হরগঙ্গা কলেজ ছাত্রদল নেতা পারভেজ খালাসি, ছাত্রদল নেতা রাফসান রাফি, জয়, পারভেজ, ইমন, হাসান, রায়হান, আবির, রাতুল, রাহাত, মানিক, জিহাদ, তামিম প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বঙ্গবন্ধুর ম্যুরালে মুন্সীগঞ্জের মানচিত্র স্থাপন করল ছাত্রদল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ম্যুরালে মুন্সীগঞ্জের মানচিত্র স্থাপন করল ছাত্রদল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন পরিত্যক্ত পার্কে বঙ্গবন্ধু ম্যুরালের উপর ২৪ জুলাই শহীদদের স্মরণে জেলার মানচিত্র স্থাপন করেছে শহর ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মানচিত্র স্থাপনের পাশাপাশি পার্কের পুকুরে রঙিন মাছ অবমুক্ত করা হয়। একইসঙ্গে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।
এই উদ্যোগে দিকনির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন ও তত্ত্বাবধান করেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু। আয়োজন করেন শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. কাউসার আহমেদ রাব্বি।
এসময় কাউসার আহমেদ রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে এ জায়গাটিতে ঝোপঝাড় থাকার কারণে বখাটেদের আনাগোনা ও মাদক সেবন চোখে পড়তো। সেইসাথে কিশোর গ্যাংয়ের উৎপাত ও ইভটিজিং তো ছিলই। গতকাল মাসুদ রানা ভাইয়ের উদ্যোগে এই এলাকাটি পরিষ্কার করা হয়েছে। আজ আমরা পুকুরে মাছ অবমুক্ত করলাম। আগামীদিনে যেন এখানে আর বখাটেদের আনাগোনা না হয় সে ব্যাপারে আমরা সজাগ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর শরিফ, সহ-সাধারণ সম্পাদক জামাল গাজী, জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের সভাপতি মো. নাসির, সাধারণ সম্পাদক মিলন হাওলাদার, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদ ও সদস্য সচিব সোহেল আহমেদ, জুলাই শহীদ সজলের ভাই সাইফুল ইসলাম, স্থানীয় সমাজসেবক আবদুল্লাহ বিন আক্তার, হরগঙ্গা কলেজ ছাত্রদল নেতা পারভেজ খালাসি, ছাত্রদল নেতা রাফসান রাফি, জয়, পারভেজ, ইমন, হাসান, রায়হান, আবির, রাতুল, রাহাত, মানিক, জিহাদ, তামিম প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত