আমরা দীর্ঘ ১৬বছর ঐক্যবদ্ধ ছিলাম বলেই বিএনপির নেতৃত্বে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেছেন, সেই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রজনতা, আর পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরমধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে।
গতকাল বুধবার মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। মীর সরফত আলী সপুর সিরাজদীখান উপজেলার কেয়াইন, রাজানগর, চিত্রকোট ও শেখরনগরে পথসভায় অংশ নেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. জাহিদ, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সংগঠক মাহমুদ হাসান ফাহাদ ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোশাররফ হোসেন প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫

মতামত