আপডেট : শনিবার, ১৬ আগস্ট ২০২৫

সিরাজদীখানে কোলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের হাতরপাড়া গ্রামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
 
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আক্কাছ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন ও হাজী আমিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবারও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে কোলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে কোলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

featured Image
 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের হাতরপাড়া গ্রামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
 
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আক্কাছ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন ও হাজী আমিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবারও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত