আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সিরাজদীখানে সরফত আলী সপু ওলামা-মাশায়েখদের ওপর জুলুম আল্লাহ সহ্য করেন না

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ওলামা-মাশায়েখদের ওপর জুলুম-নির্যাতন আল্লাহও সহ্য করেন না, তাই আল্লাহ শেখ হাসিনার শাস্তি দিয়েছেন এবং তার বিচার এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
মীর সরফত আলী সপু বলেন, আমরা অর্ন্তর্বতী সরকারের কাছে জোর দাবি জানাই দ্রুত শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার কার্যকর করা হোক। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে- এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি নির্বাচন কমিশনারকে সব ধরনের সহযোগিতা করবে। আমাদের দল থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা খালেক শিকদার ও নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সরফত আলী সপু ওলামা-মাশায়েখদের ওপর জুলুম আল্লাহ সহ্য করেন না
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সরফত আলী সপু ওলামা-মাশায়েখদের ওপর জুলুম আল্লাহ সহ্য করেন না

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ওলামা-মাশায়েখদের ওপর জুলুম-নির্যাতন আল্লাহও সহ্য করেন না, তাই আল্লাহ শেখ হাসিনার শাস্তি দিয়েছেন এবং তার বিচার এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
মীর সরফত আলী সপু বলেন, আমরা অর্ন্তর্বতী সরকারের কাছে জোর দাবি জানাই দ্রুত শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার কার্যকর করা হোক। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে- এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি নির্বাচন কমিশনারকে সব ধরনের সহযোগিতা করবে। আমাদের দল থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা খালেক শিকদার ও নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত