মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভা শুরু হয়।
সভায় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক, শামসুজ্জামান পনিকে সদস্য সচিব এবং কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও নাছির উদ্দীনকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুজ্জামান পনি ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
সভায় প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। সভার শেষপর্যায়ে উপস্থিত সদস্যদের প্রয়াত মা-বাবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত