আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ক্রীড়াক্ষেত্রে মুন্সীগঞ্জ দেশের শীর্ষ জেলায় স্থান পাবে

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি বলেন,
এ বছর ক্রীড়াক্ষেত্রে মুন্সীগঞ্জকে দেশের শীর্ষ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবে খেলোয়াড়রা। এমন আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেছেন।

পুলিশ সুপার বলেন

খেলাধুলা সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খেলোয়াড় ও তরুণদের মাদক থেকে দূরে থেকে মাঠে থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

এ ছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইরাদত মানু বলেছেন

সামাজিক অপরাধ প্রতিরোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ

মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু বলেছেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার বিকেলে শহরের মাঠপাড়াস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রীড়াক্ষেত্রে মুন্সীগঞ্জ দেশের শীর্ষ জেলায় স্থান পাবে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্রীড়াক্ষেত্রে মুন্সীগঞ্জ দেশের শীর্ষ জেলায় স্থান পাবে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত