টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ ২৫ বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে আয়োজন করা হয়েছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী ৪ টি দলে ভাগ হয়ে অংশ নেয় এ টুর্নামেন্টে। যা শিশুদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে শহরের মাঠপাড়া এলাকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মু. মাসুদ রানা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, ঢাকা ডিভিশন ও মুন্সীগঞ্জ জেলার কোচ মাকসুদুল আলম, মুন্সীগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ কাউসার আহমেদ বাবু, গ্রীন ওয়েলফেয়ার সেন্টার ক্লাবের কোচ রনি খান চিতা প্রমুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় এ আয়োজনে ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

মতামত