আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে বৃক্ষ

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্প ও আবাসিক বর্জ্যের আগুনে মহাসড়কের পাশে পুড়ছে বৃক্ষ।  একের পর এক এসব বৃক্ষ আগুনে পুড়ে মরে গেলেও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
 
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, আনারপুরা, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার বর্জ্য ফেলা হচ্ছে হরহামেশা। এসব বর্জ্যের উৎকট গন্ধে আশপাশে বসবাস করা দায় হয়ে পড়েছে। দুর্গন্ধ থেকে বাঁচতে প্রতিদিনই এসব বর্জ্যে আগুন দিচ্ছে স্থানীয়রা। এতে ওই এলাকায় প্রতিনিয়ত আগুনের ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়া সড়কের পাশের আগুনে পুড়ে কঙ্কালসার দাঁড়িয়ে আছে অনেক  কড়ই গাছ। মরে গেছে ১০-১২টি গাছ। পুড়ে মরে যাওয়া এসব গাছ ভেঙে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনাসহ জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া ও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশের ক্ষতি, গাছ মরে যাওয়া ও প্রাণহানির শঙ্কা কেউ যেন দেখার নেই। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকায় স্থানীয় ও সচেতন মহলের মাঝে অসন্তোষ দেয়া দিয়েছে।
 
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার অংশে উপজেলা প্রশাসনের তৎপরতার পর ময়লা ও বর্জ্য ফেলা কিছু দিন বন্ধ থাকলেও ফের কয়েদিন ধরে বর্জ্য ফেলার হার বাড়ছে। এসব বর্জ্য আশপাশের আবাসিক এলাকা থেকে কর্মীরা ভ্যানগাড়ি করে সড়কের পাশে ফেলে চলে যান। এছাড়া আশপাশের বিভিন্ন পোলট্রি ফার্ম ও কয়েকটি কারখানার বর্জ্যও ফেলা হচ্ছে। নিয়মিত এসব বর্জ্য ফেলার কারণে গজারিয়ার অংশ যেন মহাসড়কটি ভাগাড়ে পরিণত হচ্ছে।
 
এবিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন মহাসড়কের পাশে অন্যায় ভাবে রাখা বর্জ্যে আগুন দিয়ে গাছ ধ্বংস করা হচ্ছে। সবার সামনে এসব হলেও সরকারি কোনো কর্তৃপক্ষই যেন বিষয়টি দেখছে না। অবিলম্বে বিষয় গুলো তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে বৃক্ষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে বৃক্ষ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্প ও আবাসিক বর্জ্যের আগুনে মহাসড়কের পাশে পুড়ছে বৃক্ষ।  একের পর এক এসব বৃক্ষ আগুনে পুড়ে মরে গেলেও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
 
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, আনারপুরা, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার বর্জ্য ফেলা হচ্ছে হরহামেশা। এসব বর্জ্যের উৎকট গন্ধে আশপাশে বসবাস করা দায় হয়ে পড়েছে। দুর্গন্ধ থেকে বাঁচতে প্রতিদিনই এসব বর্জ্যে আগুন দিচ্ছে স্থানীয়রা। এতে ওই এলাকায় প্রতিনিয়ত আগুনের ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়া সড়কের পাশের আগুনে পুড়ে কঙ্কালসার দাঁড়িয়ে আছে অনেক  কড়ই গাছ। মরে গেছে ১০-১২টি গাছ। পুড়ে মরে যাওয়া এসব গাছ ভেঙে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনাসহ জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া ও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশের ক্ষতি, গাছ মরে যাওয়া ও প্রাণহানির শঙ্কা কেউ যেন দেখার নেই। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকায় স্থানীয় ও সচেতন মহলের মাঝে অসন্তোষ দেয়া দিয়েছে।
 
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার অংশে উপজেলা প্রশাসনের তৎপরতার পর ময়লা ও বর্জ্য ফেলা কিছু দিন বন্ধ থাকলেও ফের কয়েদিন ধরে বর্জ্য ফেলার হার বাড়ছে। এসব বর্জ্য আশপাশের আবাসিক এলাকা থেকে কর্মীরা ভ্যানগাড়ি করে সড়কের পাশে ফেলে চলে যান। এছাড়া আশপাশের বিভিন্ন পোলট্রি ফার্ম ও কয়েকটি কারখানার বর্জ্যও ফেলা হচ্ছে। নিয়মিত এসব বর্জ্য ফেলার কারণে গজারিয়ার অংশ যেন মহাসড়কটি ভাগাড়ে পরিণত হচ্ছে।
 
এবিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন মহাসড়কের পাশে অন্যায় ভাবে রাখা বর্জ্যে আগুন দিয়ে গাছ ধ্বংস করা হচ্ছে। সবার সামনে এসব হলেও সরকারি কোনো কর্তৃপক্ষই যেন বিষয়টি দেখছে না। অবিলম্বে বিষয় গুলো তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত