আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
 
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জামালপুর ও শিমুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,  আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামিম ওসমান এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত একই এলাকার মাইনউদ্দিন, হালিম ও কাইয়ুম দেওয়ান নেপথ্যে থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বাধীন দলের মাধ্যমে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। 
 
স্থানীয় ভুক্তভোগী ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাইনউদ্দিন দেওয়ানের মালিকানাধীন একটি বাড়ি ও ভবন ভাড়া নিয়ে জামালপুর এলাকায় গত বছর অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই বাড়িতে স্থাপিত পুলিশ ক্যাম্পের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে।
 
বক্তাদের অভিযোগ, সাম্প্রতি পারিবারিক বিরোধের জেরে এলাকার ২৭টি পরিবারের অনেককে আসামি করে হয়রানি করা হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় দেখানোর দায়ে  দ্রুত বিচার আওতায় আনার দাবী করা হয়েছে।
 
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের পক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে হালিম দেওয়ান ও কাইয়ুম দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
 
অভিযুক্তদের আরেকজন জিতু রাঢ়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি ব্যবসায়িক কারণে নারায়ণগঞ্জে বসবাস করি। এ ধরনের কর্মকাণ্ডে আমি বা আমার লোকজন জড়িত নই।
 
এ বিষয়ে জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।
 
এ ছাড়া গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
 
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জামালপুর ও শিমুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,  আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামিম ওসমান এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত একই এলাকার মাইনউদ্দিন, হালিম ও কাইয়ুম দেওয়ান নেপথ্যে থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বাধীন দলের মাধ্যমে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। 
 
স্থানীয় ভুক্তভোগী ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাইনউদ্দিন দেওয়ানের মালিকানাধীন একটি বাড়ি ও ভবন ভাড়া নিয়ে জামালপুর এলাকায় গত বছর অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই বাড়িতে স্থাপিত পুলিশ ক্যাম্পের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে।
 
বক্তাদের অভিযোগ, সাম্প্রতি পারিবারিক বিরোধের জেরে এলাকার ২৭টি পরিবারের অনেককে আসামি করে হয়রানি করা হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় দেখানোর দায়ে  দ্রুত বিচার আওতায় আনার দাবী করা হয়েছে।
 
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের পক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে হালিম দেওয়ান ও কাইয়ুম দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
 
অভিযুক্তদের আরেকজন জিতু রাঢ়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি ব্যবসায়িক কারণে নারায়ণগঞ্জে বসবাস করি। এ ধরনের কর্মকাণ্ডে আমি বা আমার লোকজন জড়িত নই।
 
এ বিষয়ে জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।
 
এ ছাড়া গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত