আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিরাজদীখান বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিরাজদীখান বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত