মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণমুন্সীগঞ্জের সময় রিপোর্ট মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কলেজের ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।