মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ ● জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অহিদুল ইসলাম

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:০৯ এ এম
রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অহিদুল ইসলাম

 

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অহিদুল ইসলাম। চার সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার (সদস্যসচিব), সাধারণ শিক্ষক সদস্য আল-আমীন এবং অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এডহক কমিটির নির্ধারিত সময়ের মধ্যে বিধি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত—উভয় দিক থেকে সন্তোষজনক পর্যায়ে রাখাসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।

নবনির্বাচিত সভাপতি অহিদুল ইসলাম মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। তাঁর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকেরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)