মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ ● জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা

মো. মাসুম হাসান আফিফ

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৯:০৮ এ এম
আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা

 আজ ১৫ নভেম্বর, টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি। দিবসটি স্মরণে স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরার উদ্যোগ নিয়েছে টঙ্গীবাড়ি প্রেসক্লাব। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের একাংশের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সঞ্চালনা করেন আবু বাক্কার মাঝি। সভায় উপস্থিত ছিলেন মো. এবাদুল হাসান, মো. মাসুম, মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, কাদির খান, আব্দুল্লাহ ও আমিনুল ইসলাম মিনহাজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৪ নভেম্বর রাতে টঙ্গীবাড়ির মুক্তিযোদ্ধারা তৎকালীন টঙ্গীবাড়ি থানায় আক্রমণ চালান। অভিযানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, সরাফৎ হোসেন রতন, আ. রউফ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন কমান্ডার ও স্বপন দাস গুপ্তসহ অন্য মুক্তিযোদ্ধারা অংশ নেন। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চলা এ আক্রমণের একপর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ১৫ নভেম্বর টঙ্গীবাড়ি হানাদারমুক্ত হয়। প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)