বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বেসরকারি রিফাইনারি নির্মাণ নিয়ে প্রশ্ন, জ্বালানি নিরাপত্তা কতটা সুরক্ষিত? ● সরকার বদলেছে, বিশ্ববিদ্যালয়ে কি বদলায়নি দমন-পীড়নের সংস্কৃতি? ● মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ● বিক্রমপুরের পলিমাটিতে আখ চাষ হাজার বছরের ইতিহাস ● বল্লাল সেনের দিঘিতে চলছে দখলের উৎসব ● মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা ● ধান গোলায় তুলতে ব্যস্ত গজারিয়ায় কৃষকেরা. ● সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ ● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:১৫ এ এম
মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

 মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিদর্শনকালে তিনি কেন্দ্রে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে যুব প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘যুবদের উদ্বুদ্ধকরণ’ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেছেন

কর্মসংস্থানের ধরণ ও শ্রমবাজারের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ধরণ ও শ্রমবাজারের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব তরুণ-তরুণী বিভিন্ন কারণে সাধারণ বা কারিগরি শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে পড়েছে, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রমে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানো যায়। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে পরিবার, পরিজন ও পরিচিতজনদের অবহিত করে আরও বেশি তরুণ-তরুণীকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

যুবসমাজের অর্থনৈতিক স্বাবলম্বিতা শুধু ব্যক্তিগত উন্নয়নই নিশ্চিত করে না, বরং পরিবারের জীবনমান উন্নয়ন, সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সামগ্রিক জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)