বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বেসরকারি রিফাইনারি নির্মাণ নিয়ে প্রশ্ন, জ্বালানি নিরাপত্তা কতটা সুরক্ষিত? ● সরকার বদলেছে, বিশ্ববিদ্যালয়ে কি বদলায়নি দমন-পীড়নের সংস্কৃতি? ● মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ● বিক্রমপুরের পলিমাটিতে আখ চাষ হাজার বছরের ইতিহাস ● বল্লাল সেনের দিঘিতে চলছে দখলের উৎসব ● মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা ● ধান গোলায় তুলতে ব্যস্ত গজারিয়ায় কৃষকেরা. ● সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ ● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৪৮ পিএম
এইচএসসি ফল  সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ

 

এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বিক্রমপুর আদর্শ কলেজ। এই সাফল্যে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছেন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটির গড় পাসের হার ৮২.৮৪ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে শতভাগ পাসের সাফল্য এসেছে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ শতাংশ ও মানবিক বিভাগে ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠানটি থেকে এবার একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

টানা দ্বিতীয়বারের মতো উপজেলায় শীর্ষস্থান ধরে রাখায় সন্তোষ প্রকাশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ফলাফলের বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মাহমুদ হাসান ফাহাদ বলেন, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মীর সরফত আলী সপুর সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষক মণ্ডলীর ঐকান্তিক ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার ফলেই এই ভালো ফলাফল অর্জিত হয়েছে।

আনন্দ শোভাযাত্রা ও উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো. জুয়েল শেখ, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর বেপারি ও মো. আব্বাস বেপারি, বিদ্যোৎসাহী সদস্য মো. মাসুম ভূঁইয়া এবং কলেজের অধ্যক্ষ অহিদুর রহমান খানসহ শিক্ষক মণ্ডলীর সদস্যরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)