বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বেসরকারি রিফাইনারি নির্মাণ নিয়ে প্রশ্ন, জ্বালানি নিরাপত্তা কতটা সুরক্ষিত? ● সরকার বদলেছে, বিশ্ববিদ্যালয়ে কি বদলায়নি দমন-পীড়নের সংস্কৃতি? ● মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ● বিক্রমপুরের পলিমাটিতে আখ চাষ হাজার বছরের ইতিহাস ● বল্লাল সেনের দিঘিতে চলছে দখলের উৎসব ● মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা ● ধান গোলায় তুলতে ব্যস্ত গজারিয়ায় কৃষকেরা. ● সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ ● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৫০ পিএম
গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার.


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিনটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের উদ্যোগে পৃথক তিনটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সরকারি গজারিয়া কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব সেমিনার অনুষ্ঠিত হয়।

কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক আবু সাঈদ খান সেমিনারগুলো পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের শিখন চক্র  ও অনুসন্ধান ভিত্তিক পাঠ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশ্ন, অনুসন্ধান, যাচাই ও বাস্তব প্রয়োগের মাধ্যমে শেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির উদাহরণও উপস্থাপন করা হয়।

আলোচনায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে নিজেদের উপলব্ধি ও মতামত তুলে ধরে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রবণতা, যুক্তিনির্ভর চিন্তা ও কার্যকর পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। সেমিনার গুলোর মূল বার্তা ছিল, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান অর্জন, সত্য অনুসন্ধান এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা গড়ে তোলাই লক্ষ্য।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)