প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 টঙ্গিবাড়ীতে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকাশ গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ রানা সফিউল্লাহ কলেজের সামনে দিঘীরপাড় বাজার থেকে আলদী বাজারগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আকাশ গাজী মুন্সীগঞ্জ সদর উপজেলার ছোট মাকহাটি গ্রামের মো. আকতার হোসেন গাজীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আকাশ গাজীকে আটক করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকাশ গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ রানা সফিউল্লাহ কলেজের সামনে দিঘীরপাড় বাজার থেকে আলদী বাজারগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আকাশ গাজী মুন্সীগঞ্জ সদর উপজেলার ছোট মাকহাটি গ্রামের মো. আকতার হোসেন গাজীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আকাশ গাজীকে আটক করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত