স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি বলেন,
"ফুটবল খেলা শুধু বিনোদন নয়, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের হাতিয়ারও"
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো.
কামরুজ্জামান রতন বলেছেন, ফুটবল খেলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের হাতিয়ার। আমার দৃঢ় বিশ্বাস, এই খেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ফুটবল প্রচলনের মাধ্যমে সমাজ থেকে অপশক্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড দূর করা সম্ভব। একই সঙ্গে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদকসহ সব ধরনের সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খেলাধুলার চর্চা সবচেয়ে বড় সহায় হয়ে উঠবে। মঙ্গলবার বিকেলে শহরের মাঠপাড়াস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
উদ্বোধন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসার ঘটাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে কামরুজ্জামান রতন এমপি আরও বলেন, খেলা নিয়ে কোনো বিদ্বেষমূলক আচরণ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সবাই আনন্দের সঙ্গে খেলা উপভোগ করবেন।
তিনি বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। তাই মুন্সীগঞ্জে আরও বেশি খেলাধুলার আয়োজন করা হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে কামরুজ্জামান রতন এমপি বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
কামরুজ্জামান রতন এমপি বলেন, এখান থেকেই হয়তো জাতীয় দলের কোনো খেলোয়াড় উঠে আসবে। তাই খেলোয়াড়দের সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

মতামত