দীর্ঘদিন জলাবদ্ধতা ও অযতেœ পড়ে থাকা মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজ মাঠে অবশেষে ফিরেছে প্রাণ। একসময় যেখানে হাঁটুসমান পানি ও ঘন জঙ্গলের মতো বড় ঘাসে মাঠটি পরিণত হয়েছিল ছোটখাটো খালের মতো—সেই মাঠ এখন পরিপূর্ণ সুন্দরের রূপে ফিরেছে শিক্ষার্থীদের অবাধ ব্যবহারের উপযোগী হয়ে।
মাঠের জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ছাত্রদের খেলাধুলা, গ্রæপ স্টাডি এবং অনুষ্ঠান আয়োজন ব্যাহত হচ্ছিল। পাশাপাশি স্থির পানির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে কলেজ কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা নিতে উদ্যোগী হয়।
পরবর্তীতে কলেজ প্রশাসনের পরামর্শ ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাঠে জমে থাকা পানির নিষ্কাশন ব্যবস্থা করা হয়। এতে বহুদিনের জমে থাকা নোংরা ও স্থির পানি একেবারে অপসারিত হয়। পানি সরে যাওয়ার পরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আধুনিক মেশিনের সাহায্যে মাঠের অতিরিক্ত বড় হয়ে যাওয়া ঘাস কেটে পরিষ্কার করা হয়।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ছাত্র সংগঠন কলেজ কর্তৃপক্ষের কাছে মাঠ পুনরুদ্ধারের দাবি জানায়। তবে মাঠে কার্যকর উদ্যোগ দেখা দেয় সা¤প্রতিক আলোচনার পর। মাঠ আবার ব্যবহারের উপযোগী হওয়ায় শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে আনন্দের জোয়ার। এক শিক্ষার্থী বলেন, এখন আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব, গ্রæপ স্টাডি করব এবং কলেজের বিভিন্ন আয়োজনও মাঠে অনুষ্ঠিত হবে। শিবিরের উদ্যোগ না থাকলে মাঠের পানি নিষ্কাশন সম্ভব হতো না এবং ঘাস কাটা নিয়েও এমন উদ্যোগ নেওয়া হতো না। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন, কলেজ মাঠের এ পুনরুদ্ধার শুধু একটি মাঠ পরিষ্কারের ঘটনা নয়—বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা, শারীরিক-মানসিক বিকাশ এবং সুষ্ঠু সহশিক্ষামূলক কার্যক্রম পুনরুজ্জীবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

মতামত