আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

অর্থনৈতিক শুমারি' ২০২৪'র ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার

জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের অবস্থান

অর্থনৈতিক ইউনিট সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৪টি এবং জনবল ২ লাখ ৪৫ হাজার ৭২৭ জন

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে মুন্সীগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষেমআয়োজিত সেমিনারে প্রকাশিত ন্যাশনাল রিপোর্টে জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জ জেলার অর্থনৈতিক ইউনিট সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৪টি এবং জনবল ২ লাখ ৪৫ হাজার ৭২৭ জন।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিসংখ্যান অসিসার শারমিন করিম, এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় জেলা প্রশাসক দেশের পরিকল্পনা প্রণয়নে ও অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক শুমারীর গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া কর্মশালায় জেলা পরিসংখ্যান অফিসার জাতীয় পর্যায়ের কৃষিখাত ব্যতীত অন্যান্য খাতের অর্থনৈতিক শুমারী তুলে ধরেন। উপস্থাপিত তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১,১৭,০২,৭৯২টি এবং মুন্সীগঞ্জ জেলায় এর সংখ্যা ১,০১,৯৪৪টি। মুন্সীগঞ্জ জেলায় স্থায়ী ইউনিট ৫৭,০৭৭টি, অস্থায়ী ইউনিট ৪,৮০৬টি এবং অর্থনৈতিক গৃহস্থালি ৪০,০৬১টি। এছাড়া জাতীয় পর্যায়ে মোট নিয়োজিত জনবল (TPE) ৩,০৬,৩২,৬৬১ জন এবং মুন্সীগঞ্জ জেলায় ২,৪৫,৭২৭ জন। মুন্সীগঞ্জ জেলায় স্থায়ী ১,৮৯,৭৬০ জন, অস্থায়ী ৬,১৮১ জন এবং অর্থনৈতিক গৃহস্থালিতে ৪৯,৭৮৬ জন নিয়োজিত রয়েছে বলে জানানো হয়।

সার্বিকভাবে, জাতীয় পর্যায়ের অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য দেশের ও জেলার অর্থনৈতিক কাঠামো, কর্মসংস্থান এবং খাতভিত্তিক কার্যক্রম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করে, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অর্থনৈতিক শুমারি' ২০২৪'র ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অর্থনৈতিক শুমারি' ২০২৪'র ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত