আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আগামী ৪ জুলাই আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী

আগামী ৪ জুলাই অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মুন্সীগঞ্জে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার এবং তার ভ্রাতষ্পুত্র প্রাক্তন সিএসপি নুরুল ইসলাম অনুর স্মৃতি সংরক্ষনে প্রতিষ্ঠিত অনু মেমোরিয়াল ফাউন্ডেশন ও তার প্রতিষ্ঠিত কে, কে, গভঃ ইনস্টিটিউশন দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। এ দিন মরহুমের কবর জেয়ারত, কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া একই দিন মুন্সীগঞ্জ কে,কে, গভঃ ইনস্টিটিউশন প্রাঙ্গনে স্মরণসভা এবং মুন্সীগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিএসপি ও প্রধান শিক্ষক মো, ফজলুর রহমান।

আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।

আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

জানা গেছে, মরহুম আব্দুল হাকিম বিক্রমপুরী শেরে বাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৩৬ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বৎসর অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পূর্ব পাকিস্থান আইনসভা পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য এবং তৎকালিন পূর্ব পকিস্তানের গর্ভণর আজম খানের উপদেষ্টা ছিলেন। তিনি মুন্সীগঞ্জে বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পাঠাগার প্রতিষ্ঠা করেন।

এছাড়া তিনি তৎকালীন সওগাত, মানসী, মোহাম্মদী, প্রবাসী, সাম্যবাদী ও সোলতান প্রভৃতি পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গ্রামের কথা নামে মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিক সম্পাদনা করতেন। চীনে ইসলাম, সাহিত্য কথা, পানের বোরজ, হরগঁঙ্গা কলেজের ইতিহাস ও প্রসঙ্গ কথা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

আব্দুল হাকিম বিক্রমপুরী শেরেবাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৩৬ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বৎসর অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পূর্ব পাকিস্থান আইনসভা, পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য এবং পূর্ব পাকিস্তান গর্ভনরের উপদেষ্টা ছিলেন। তিনি ১৯৮৭ সালের ৪ জুলাই ঢাকায় মারা যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আগামী ৪ জুলাই আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আগামী ৪ জুলাই আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত